বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করে বাঁচানো হলো হনুমানকে

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  রাজশাহীতে গতকাল মঙ্গলবার একটি মুখপোড়া হনুমানকে অস্ত্রোপচার করে বাঁচানো হয়েছে।

গুরুতর আহত অবস্থায় হনুমানটিকে রাজশাহীর পদ্মার চর থেকে বন বিভাগ উদ্ধার করে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধীনে পরিচালিত ভেটেরিনারি ক্লিনিক ও এআইও ট্রেনিং সেন্টারে এটির অস্ত্রোপচার করা হয়।

দুর্ঘটনাজনিত হনুমানটির পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গিয়েছিল ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল।

রাজশাহীর পবা উপজেলা ১০ নম্বর পদ্মার চর বিজিবি ক্যাম্পের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল নয়টায় রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল গুরুতর আহত মুখপোড়া হনুমানটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান হনুমানটির চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধীনে পরিচালিত ভেটেরিনারি ক্লিনিক ও এআইও ট্রেনিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেন।

সেখানে অধ্যাপক জালাল উদ্দিন সরদার ও হেমায়েতুল ইসলাম আরিফ, ডেপুটি চিফ ভেটেরিনারিয়ানদের সহায়তায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়।

এ বিষয়ে জালাল উদ্দিন সরদার বলেন, দুর্ঘটনাজনিত কারণে হনুমানটির পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গিয়েছিল ও শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। এটি একটি সফল অস্ত্রোপচার হয়েছে। এখন বন বিভাগের নিবিড় পরিচর্যায় এটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় সফল অস্ত্রোপচার শেষে হনুমানটিকে বন্য প্রাণী উদ্ধার ও পুনবার্সনকেন্দ্রে আনা হয়েছে। সুস্থ হলে হনুমানটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com