বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় গত ২৪ ঘন্টায় আরো ৩৫ জন করোনা শনাক্ত হয়ছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে শুধুমাত্র খুলনার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকীগুলো অন্য জেলার।
খুুলনা জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫২ জন।
আজ (০৪ জুন) খুমেকের পিসিআর ল্যাবে ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান,আজ খুমেকের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৪১ টি, বাকীগুলো অন্য জেলার।
নমুনাসমূহ পরীক্ষার পর ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরের ৪টি ও ঢাকার ১টি রিপোর্ট পজেটিভ এসেছে।