বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

বগুড়ায় আরো ৬০ জন করোনা পজিটিভ

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে আরো ৬০ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন।

এ নিয়ে গত ১ এপ্রিলের পর এ জেলায় ১২৮ জন নারী ও ৩৬ জন শিশুসহ ৬২৯ জন আক্রান্ত হলেন।

কয়েকদিনে করোনাভাইরাসে দুই নারীসহ সাতজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরো পাঁচজন মারা গেছেন।

শনিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ও আইসোলেশন ইউনিট সূত্র এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৪৬ জন, গাইবান্ধার তিনজন ও সিরাজগঞ্জের একজন পজিটিভ হন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ৪৬টির মধ্যে ১৪ জন ও গাইবান্ধার চারজনের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

দুই ল্যাবে আক্রান্ত ৬০ জনের মধ্যে ১৬ জন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

এছাড়া আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫০ জন, কাহালু উপজেলায় সাতজন, শেরপুর উপজেলায় দু’জন ও শিবগঞ্জে একজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com