বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় করোনা উপসর্গ নিয়ে দুই মহিলার মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা :  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও দুই মহিলার মৃত্যু হয়েছে। তারা দুইজনই জ্বর শ্বাস কষ্টে ভুগছিলেন।

মৃতরা হলেন নড়াইল জেলার হাটবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী  রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)।

খুমেকের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন  ডা: ডাক্তার মিজানুর রহমান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭ টায় কামরুন্নাহার ও বেলা ১১ রোকেয়া মারা যান।

তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

এনিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে যশোর পিসিআর ল্যাব সূত্র জানায়, খুলনার ১২৩ টি নমুনা যশোর পিসিআর ল্যাবে পরীক্ষা করে ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com