বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার  রাত পৌনে ১২টা থেকে আজ  সোমবার  ভোর ৫টা ৩৫ মিনিটের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে  তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজের  ফ্লু কর্ণারের ফোকাল পার্সন ডাঃ মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫) রোববার সকাল ৯টা ৪০ মিনিটে করোনা সন্দেহে ওয়ার্ডে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লু কর্ণারে নেওয়া হয়। সেখানে তিনি সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে মারা যান।

মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২) রোববার রাত ১১টার দিকে জ্বর কা‌শি নি‌য়ে ভর্তি হয় । রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শুশান্ত মণ্ডলের ছেলে রিপন (২২) ২ দিন ধরে জ্বর কাশি নিয়ে ফ্লু কর্ণারে  ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে মারা যান। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com