বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে ১৬ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  মানিকগঞ্জে নতুন আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে।

নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ জন, সাটুরিয়া, সিংগাইর ও হরিরামপুর উপজেলার নয় জন এবং দুই জন ঘিওর ও শিবালয় উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ১২৮টি ফলাফল পাওয়া গেছে। পজিটিভ পাওয়া গেছে ৩৬১ জনের।

এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৫ জনের বাড়ি, সাটুরিয়া উপজেলার ৭২ জন, সিংগাইর উপজেলার ৬৮ জন,

ঘিওর উপজেলার ৫০ জন, হরিরামপুর উপজেলায় ৩১, শিবালয় উপজেলার ২৬ জন এবং নয় জনের বাড়ি দৌলতপুর উপজেলায়।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com