বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

কুড়িগ্রামের মৃত পুলিশ পরিদর্শকের দেহে করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আব্দুল জলিল সরদার (৫৫) এর করোনা শনাক্ত হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা গেছেন।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার  মেনহাজুল আলম জানিয়েছেন, গত ৩১ তারিখে কুড়িগ্রামে দেয়া নমুনা এবং মৃত্যুর পর বগুড়ায় দেয়া নমুনার দুটিতেই পজেটিভ এসেছে।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ পরিদর্শক আব্দুল জলিল সরদার জ্বরে আক্রান্ত হলে গত ৩১ মে নমুনা সংগ্রহ করে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ অনুভব করলে বগুড়ায় তার পরিবারের কাছে যেতে ইচ্ছা প্রকাশ করেন। সোমবার পুলিশ বিভাগের অ্যাম্বুলেন্সে করে তাকে তার পরিবারের কাছে পাঠানো।

মঙ্গলবার সকালে তিনি অসুস্থতা অনুভব করলে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে তিনি মারা যান।

তাঁর হার্টের সমস্যা ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিলো বলে জানায় পুলিশের কর্মকর্তারা। মৃত্যুর পর হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে বুধবার করোনা শনাক্ত হয় তাঁর।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ‘করোনা উপসর্গ থাকায় গত ৩১ মে আব্দুল জলিল সরদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে তাঁর রিপোর্ট আসে। তাতে তাঁর করোনা শনাক্ত হয়।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার  মেনহাজুল আলম আরো জানিয়েছেন, বুধবার আব্দুল জলিলের দাফন নওগাঁয় তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশ ফ্রন্ট লাইনে থেকে নানা উদ্যোগ চলমান রাখলেও করোনা উপসর্গ নিয়ে কুড়িগ্রামে এই প্রথম কোনও পুলিশ সদস্যের মৃত্যু হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com