বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

নওগাঁয় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে করোনা ভাইরাসে মোস্তাফিজুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণহানি ঘটেছে ৫ জনের।

বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯৪।

সিভিল সার্জন জানান, মোস্তাফিজুর রহমান ঢাকায় মগবাজারে ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

শরীরে জ্বর ও গলাব্যাথাসহ করোনার উপসর্গ নিয়ে গত ৫ জুন নওগাঁয় বাসায় আসেন। করোনার নমুনা হাসপাতালে দিয়ে তার বাসাতেই  কোয়ারেন্টাইনে ছিলেন।

গত ৮ তারিখে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে। নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ১টায় নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি ভাবে দাফন করা হয়।

এদিকে ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কয়েকজন কর্মকর্তা শনাক্ত হওয়ায় ব্যাংক লকডাউন করেছে জেলা প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com