বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় বৃহস্পতিবার রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরো ৯৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন এলাকায় মোট এক হাজার ১৩৫ জন করোনা পজিটিভ হলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৬৫ জন পজিটিভ হন।
এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ৭০ জনের মধ্যে পজিটিভ হয়েছেন, ৩৩ জন। দুটি ল্যাবে মোট ৯৮ জনের মধ্যে পুুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও শিশু ১০ জন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুর, গাবতলী ও ধুনটে দু’জন করে এবং শেরপুরে একজন। এর মধ্যে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও পুলিশ রয়েছে।