শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনা উপসর্গ নিয়ে নওগাঁয় ঢাকা ফেরত এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহাগ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার  সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ শনিবার  সকাল সাড়ে ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোহাগ হোসেন গত সোমবার (৮ জুন) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা দিয়েছিলেন। তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সোহাগ হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

সোহাগের চাচাতো ভাই মাহমুদুল হাসান জানান, ঢাকায় থাকা অবস্থায় সোহাগ হোসেন জ্বর ও সর্দিতে ভুগছিলেন। ওই অবস্থায় গত রোববার (৭ জুন) বাড়িতে চলে আসেন।

এর দুইদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন। নমুনা দিয়ে আসার পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন সোহাগ। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নেবুলাইজার দেওয়া হয়। কিন্তু তেমন উপকার পাওয়া যায়নি।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে রাজশাহীতে নিতে বলা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোহাগকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এদিকে সোহাগ হোসেনের লাশ গাড়ি থেকে নামানো থেকে শুরু করে দাফন পর্যন্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন বদলগাছী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন।

জানাযায় ইমামতি করেন মাহমুদুল হাসান। সকাল সাড়ে ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তাহের বলেন, যথাযথ নিয়ম মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এছাড়া তার পরিবারের সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে। করোনা পরীক্ষার জন্য ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com