শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বগুড়ায় করোনায় দু’জন ও উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় শুক্রবার রাতে করোনাভাইরাসে আরো দু’জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন, আরো দু’জন।

শনিবার সকালে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এ তথ্য দিয়েছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অধিকাংশ মৃতদেহের দাফন ও সৎকার করেছেন।

ডা. শফিক আমিন কাজল জানান, বগুড়া শহরের মালতিনগর বক্সিবাজার এলাকার ব্যবসায়ী বিজন কুমার নিয়োগী (৫২) করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনের ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন।

অ্যাম্বুলেন্সে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে আনা হলে রাত ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা মিনিবাস মালিক সমিতির সাবেক সেক্রেটারি মমতাজুর রহমান (৭২) করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। শারিরিক অবস্থা খারাপ হওয়ায় স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যেতে চান।

শুক্রবার বিকালে রিলিজ দিলে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের দিকে রওনা হন। রাতে হাসপাতালের গেটে পৌঁছলে তার মৃত্যু হয়েছে।

ডা. শফিক আমিন কাজল আরো জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল দেউলী এলাকার ওষুধ ব্যবসায়ী রাব্বী (৪৫) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া মোহাম্মদ আলী আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

এছাড়া শহরের কলোনী এলাকার বাসিন্দা ও সবুজ মেডিকেল স্টোরের ম্যানেজার শামীম আহম্মেদ ভুলু (৪৫) করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে আইসোলেশনে ভর্তি হন। রাত ১০টার দিকে তিনি মারা যান। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com