বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

বগুড়ায় করোনায় দুই ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

এদের একজন মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ও অপরজন টিএমএসএস মেডিকেল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা গেছেন। দুইজনই মঙ্গলবার মারা গেছেন।

মৃত ব্যবসায়ীরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি গ্রামের আবদুল বারিক তালুকদারের ছেলে স্থানীয় নিউ মার্কেটে মাহমুদ গার্মেন্টসের মালিক জাকির হোসেন তালুকদার (৫০) ও শহরের রাজাবাজারের মৃত হারেক আলীর ছেলে মর্জিনা ভান্ডারের মালিক জুলফিকার আলী ভুট্টো (৪২)।

টিএমএসএস মেডিকেল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারি নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, জাকির তালুকদার ১৫ জুন বেলা সোয়া ১২টায়  হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো গত ৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে তিনি মারা গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com