শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারত চীন সীমান্ত সংঘর্ষ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪৪৬ দেখা হয়েছে
ফটো সংগৃহীত ।

বাংলা হেডলাইনস: ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে দুই দেশের সীমান্ত এলাকায় সংঘর্ষে সোমবার রাতে  ভারতীয় একজন কর্নেল ও দুইজন সৈন্য নিহত হয়েছে বলে আজ মঙ্গলবার ইন্ডিয়ান টেলিভিশন এনডিটিভি প্রচার করছে।

লাদাখের গালওয়ান ভ্যালিতে সংঘর্ষে দুপক্ষেই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে ভারত দাবি করেছে ।

১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের খুব কাছে চীনা বাহিনীর চালানো এক হামলায় ভারতের আসাম রাইফেলসের চারজন জওয়ান নিহত হয়েছিলেন।

পঁয়তাল্লিশ বছর আগে সেটাই শেষবারের মতো ভারত ও চীনের মধ্যে সংঘর্ষে সেনা সদস্যদের প্রাণহানির ঘটনা ঘটে।

ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি টুইট করেছে, বেইজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ানকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চীনের অভিযোগ সোমবার ভারত দুই দফা সীমান্ত অতিক্রম করে “চীনের সৈন্যদের উস্কানি দিয়েছে এবং তাদের ওপর হামলা চালিয়েছে, যার ফলস্বরুপ এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটেছে।”

ভারতীয় সেনা জানিয়েছে, গত রাতে গালওয়ান ভ্যালিতে যখন ‘ডি-এসক্যালেশন’ বা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে দুপক্ষেই বেশ কয়েকজন হতাহত হন। সূত্র: বিবিসি ও এনডিটিভি

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com