বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

নওগাঁয় করোনায় আক্রান্ত শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৫০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির নাম আবু সাঈদ। সে পোরশা উপজেলার নিতুপুর দিয়াড়াপাড়া গ্রামের আবু সুফিয়ানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই শিশুটি নিউমোনিয়ায় (শ্বাসকষ্ট) ভুগছিল। ১০-১২ দিন আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার বাবা-মা। এ সময় শিশুটির শ্বাসকষ্টের পাশাপাশি জ্বর ছিল।

অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার সাঈকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায় সোমবার। এতে সে করোনা ‘পজিটিভ’ হয়।

এরপর থেকে নিজ বাড়িতে রেখে শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। স্বজনেরা তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছিলেন। কিন্তু পথে রাত আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান  বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের উপস্থিতিতে ইসলামী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দল আজ বুধবার দুপুরে শিশুটির  দাফন সম্পন্ন করেছে।

শিশুটির বাবা-মাসহ পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নওগাঁয় মোট ৬ জনের মৃত্যু হলো।

জেলায় এখন পর্যন্ত ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪৩ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com