বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

বগুড়ায় করোনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে একজন, মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে একজন ও বাড়িতে একজন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলায় মোট ২৩ জনের মৃত্যু হলো।

মৃতরা হলেন বগুড়া শহরের লতিফপুর কলোনীর আনোয়ার হোসেন (৬৫), মাটিডালির খলিলুর রহমান (৫৮) ও বাদুড়তলা জহুরুলপাড়ার মুক্তার শেখ (৫৭)।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, শহরের মাটিডালি এলাকার খলিলুর রহমান করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জুন সকাল ১০.৩৮ মিনিটে তাদের হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় পরদিন তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন বুধবার বিকাল ৪.০৫ মিনিটে তিনি মারা যান।

এছাড়া শহরের বাদুড়তলা জহুরুলপাড়ার বাসিন্দা ও শহরে থানা মোড় এলাকায় টুম্পা ইলেকট্রনিক্সের মালিক মুক্তার শেখ শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। ১৬ জুন তিনি ছাড়পত্র নিয়ে বাড়িতে ফেরেন। রাত পৌণে ৮টার দিকে মারা যান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খায়রুল বাশার মোমিন জানান, আনোয়ার হোসেন গত ৯ জুন সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন।  চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন বুধবার বেলা ২.২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com