বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংক লকডাউন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রাম ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার এক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় বুধবার ব্যাংকটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখাকে লকডাউন করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের উক্ত শাখাটিকে লকডাউন ঘোষনা  করেন।

এ সময় উপস্হিত ছিলেন,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  এস এম সায়েম, ওসি  আতিয়ার রহমান এবং প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

উল্লেখ্য, ব্যাংকের কর্মকর্তা আলী আকবর বাদশা ছুটি শেষে গত ৩ জুন তার বাড়ি চট্রগ্রামের পটিয়া থেকে এসে কর্মস্হলে যোগদান করেন। তাকে ব্যাংকে আসতে নিষেধ করেন এবং কোয়ারেন্টাইনে থাকতে বলেন কর্তৃপক্ষ।

পরে তিনি অসুস্থ বোধ করলে ৮ জুন তার নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার তার নমুনার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে আক্রান্ত ব্যক্তির চাচা করোনায় মৃত্যু হলে তাকে দাফন করে সে বিষয়টিকে গোপন করে ৩ জুন কর্মস্হলে যোগদান করে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর অন্যান্য স্টাফ এবং সাধারণ গ্রাহকদের মধ্যে আতংক বিরাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com