বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

বগুড়ায় আরো ১৩৬ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৪ নারী ও সাত শিশুসহ আরো ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে গত ৮৪ দিনে জেলায় মোট  দুই হাজার ৩৩০ জন করোনা পজিটিভ হয়েছে, মোট সুস্থ হয়েছেন, ২৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ৩৬ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জন পজিটিভ হন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় বগুড়ার ১৫১ জনের মধ্যে ৬৫ জনের করোনা ধরা পড়ে।

এছাড়া বগুড়ার ল্যাবে জটের কারণে ঢাকায় পাঠানো গত ১০ জুনের ৫৪৮ জনের নমুনার মধ্যে থেকে ৩৩ জনের পজিটিভ আসে। ২৪ ঘন্টায় বগুড়ার দুটি ল্যাব ও ঢাকা থেকে আসা রিপোর্টে বিভিন্ন পেশার মোট ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ সময় আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে সবচেয়ে বেশি ৮৩ জন এবং সবচেয়ে কম ধুনটে একজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com