বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২০ নারী ও পাঁচ শিশুসহ আরো ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কয়েকজন সাংবাদিক ও পল্লী উন্নয়ন একাডেমির কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
এ নিয়ে গত ৮৭ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন, দুই হাজার ৬০২ জন। মারা গেছেন, ৪৩ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জন পজিটিভ হন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৪৭ জনের মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।
২৪ ঘন্টায় বগুড়ার দুটি ল্যাবের রিপোর্টে চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মোট ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২০ জন ও শিশু পাঁচ জন।