বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

মানিকগঞ্জে সাতজন স্বাস্থ্যকর্মীসহ আরও ২৮ জন সংক্রমিত

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনাভাইরাসে  মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় সাতজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২৮ জন সংক্রমিত হয়েছে।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৫৫ জন কোভিড-১৯ এ সংক্রমিত হলেন।

আজ শনিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে এ পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৩১৮ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে জেলায় ৫৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলায় ২৮ জনের করোনা পজিটিভ শনাক্তা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদের মধ্যে চারজন নার্স এবং একজন করে স্বাস্থ্য সহকারী, সেকমো ও ওয়ার্ডবয় রয়েছেন।

নতুন সংক্রমিতদের মধ্যে জেলা সদরে নয়জন, সিঙ্গাইরে চারজন, সাটুরিয়ায় দুইজন, হরিরামপুরে ছয়জন, দৌলতপুরে একজন এবং শিবালয় ও ঘিওরে তিনজন করে রোগী রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com