মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

করোনা জয় করলেন ৩৪ বিচারক

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : করোনা জয় করলেন অধস্তন আদালতের ৩৪ বিচারক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক এর গতকাল বৃহস্পতিবার ৯ জুলাই  রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অধস্তন আদালতে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। 

আক্রান্তদের মধ্যে ৫১ জন বিচারক এবং ২১৭ জন কর্মচারী, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়।

আক্রান্ত বিচারকদের মধ্যে করোনা জয় করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৪ জন।

আক্রান্ত বিচারকদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ জন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন । 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com