বাংলা হেডলাইনস : করোনা জয় করলেন অধস্তন আদালতের ৩৪ বিচারক।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক এর গতকাল বৃহস্পতিবার ৯ জুলাই রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অধস্তন আদালতে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ২৬৮ জন।
আক্রান্তদের মধ্যে ৫১ জন বিচারক এবং ২১৭ জন কর্মচারী, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়।
আক্রান্ত বিচারকদের মধ্যে করোনা জয় করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৪ জন।
আক্রান্ত বিচারকদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ জন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন ।