মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি মামালার শুনানি শুরু

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : প্রধান বিচারপতি দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হবে মর্মে সদয় অনুমোদন প্রদান করেছেন।

আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন)  আইনের আওতায় এই অনুমোদন প্রদান করেন।  

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) যথারীতি সুপ্রিম কোর্টের www.supremecourt.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ভার্চুয়াল (মিটিং) শুনানি সংক্রান্ত যোগাযোগ ad.court.01@gmail.com ই-মেইল থেকে জানা যাবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় , তথ্য  অধিদফতরের এক প্রেস রিলিজে আজ জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com