মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

আদালতে এক পরিবারের ৪ জনকে হত্যার দায় স্বীকার করলো সাগর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনকে হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী সাগর আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আদালতের বিচারক শামসুল আলম জবানবন্দি গ্রহণ করেন।

সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ।

জবানবন্দিতে তিনি জানান, মাত্র ২০০ টাকা ধার না পাওয়ার অপমানের প্রতিশোধ নিতে গণি মিয়াসহ পরিবারের ৪জনকে খুন করেন গ্রেফতারকৃত সাগর আলী (২৭)। ঘাতক সাগর মধুপুর উপজেলার ব্রাক্ষ্মনবাড়ী গ্রামের মগরব আলীর ছেলে।

আদালতে সাগর বলেন, মধুপুর পৌরসভার উত্তরা আবাসিক এলাকার আব্দুল গনি সুদের ব্যবসা করতেন।

সাগর আলী তার বাসার পাশেই ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন। আব্দুল গনির সাথে তার আগে থেকেই সুদের টাকার লেনদেন ছিল। সাগর আলী বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হয়।

গত (১৪ জুলাই) মঙ্গলবার তিনি আব্দুল গনির কাছে ২০০ টাকা ধার (হাওলাত) চাইতে যান। আব্দুল গনি টাকা ধার না দিয়ে বকাঝকা করে সাগর আলীকে তাড়িয়ে দেয়।

এতে সাগর আলী অপমান বোধ করে। ২০০ টাকা ধার না পাওয়া এবং অপমান করে তাড়িয়ে দেওয়ায় মো. সাগর আলী তার অপর এক সহযোগীকে নিয়ে আব্দুল গনিকে হত্যা এবং টাকা-পয়সা ও সম্পদ লুটের পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী সাগর আলী তার সহযোগীকে নিয়ে (১৫ জুলাই) বুধবার দিনগত রাত প্রায়১০ টার দিকে আব্দুল গনির বাসায় যান। যাওয়ার আগে তার সহযোগী বাজার থেকে চেতনানাশক ওষুধ নিয়ে যায়।

সাগর আলী পূর্বপরিচিত হওয়ায় আব্দুল গনি তাদেরকে বাসায় ঢুকতে দেন। মো. সাগর আলী ও তার সহযোগী আকস্মিকভাবে চেতনানাশক ব্যবহার করে আব্দুল গনিকে অচেতন করে ফেলে।

পরে একে একে পরিবারের সবাইকে অচেতন করে। এ সময় আব্দুল গনি ছাড়া পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। সবাইকে অচেতন হওয়ার পর ওই বাড়িতে থাকা কুড়াল আর তাদের সাথে আনা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

পরে সাগর আলী আর তার সহযোগী মূল্যবান জিনিসপত্র নিয়ে বাসায় বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান।

আদালত পরিদর্শক আরো জানান, জবানবন্দি শেষে সাগরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com