শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনায় সীমিত পরিসরে হজের মূল অংশ আরফাতে মুসল্লিদের জমায়েত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৮৮ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস:  বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সাম্প্রতিক ইতিহাসে  এই প্রথম সীমিত পরিসরে মাত্র ১০ হাজার হজ যাত্রীদের আরফাত পর্বতে জমায়েতের মাধ্যমে হজের প্রধান অংশ পালিত হয় আজ বৃহস্পতিবার।

স্বাভাবিক সময়ে সাধারণত ২০ লাখ থেকে ২৫ লাখ হজ যাত্রী আরাফাতে জমায়েত হয়ে থাকে। সৌদিতে আরবে বসবাসকারীগণ এবার হজ পালনের অনুমতি পান।   

করোনাভাইরাস সংক্রমণ রোধে হজ যাত্রীরা মাস্ক পরিধান করে ও পরস্পর থেকে  সামাজিক দূরত্ব বজায় রেখে হজ পালন করেন। তাঁদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়। 

মুসল্লিগণ মিনা থেকে বৃহস্পতিবার সকালে আরাফতের উদ্দেশে রওনা হন। দুপুরে আরাফাতে মসজিদে নামেরিতে হজের খুদবা পাঠ করা হয় এবং খুদবা ১০ টি ভাষায় অনুবাদ করা হয় বলে জানানো হয়।

খুদবার পর যোহরের নামাযের ওয়াক্তে যোহর ও আসর নামায জামায়তে আদায় করেন মুসল্লিগণ।    

সূর্যাস্ত এর আগ পর্যন্ত হজ যাত্রীগণ আরাফাত ময়দানে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন।  সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করবেন। শুক্রবার ফজরের নামজের পর মিনার উদ্দেশে রওনা হবেন।  শুক্রবার ঈদুল আযহা উদযাপন হবে সৌদি আরবে। সুত্র: সৌদি গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com