রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

কুড়িগ্রামে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টি আসায় কারণে চর-কুটিবাড়ীতে শ্যালো মেশিনটি পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলার ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নীলকমল নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com