বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

ভুয়া চিকিৎসক দম্পতির জেল জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‌্যাব-১২ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ শহরের নিউমার্কেটের দোতলায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুই ভুয়া চিকিৎসককে জেল জরিমানা দিয়েছেন।

দন্ডিতরা হলো সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার হুমায়ুন কবির তালুকদারের ছেলে মো: মিল্টন তালুকদার (৩৮) ও তার স্ত্রী মোছা: পাপিয়া খানম (৩৫)।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে টায় জেলা শহরের নিউমার্কেটের দোতলায় পাইলস কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় চেম্বার থেকে পাইলস চিকিৎসার বিজ্ঞাপন, বিজ্ঞাপনে ব্যবহৃত মোবাইল, রোগীদের তালিকা, চিকিৎসায় ব্যবহৃত মেডিকেল বেড, ঔষধ ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

কোন প্রকার ডাক্তারি সনদ ছাড়াই মিল্টন তালুকদার বিভিন্ন ভূয়া আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অসহায় রোগীদের চিকিৎসা, অপারেশন ও তার ৮ম শ্রেণী পাশ স্ত্রী পাপিয়া খানম মহিলাদের চিকিৎসা করে আসছে দীর্ঘদিন ধরে।

পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাসুদুর রহমানের ভ্রাম্যমান আদালতে ভূঁয়া ডাক্তার মো: মিল্টন তালুকদারকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ এবং তার স্ত্রী মোছা: পাপিয়া খানমকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com