বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কাঠমিস্ত্রি হত্যা মামলায় অপর একজন কাঠমিস্ত্রিকে মৃত্যুদন্ড দিয়েছে।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এই রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভায় ভেলাকোপা গ্রামের আবেদ আলীর ছেলে আদম আলী (১৯) তার সহকর্মী কাঠমিস্ত্রি করিম মিয়া (২৫) একই সাথে কাঠমিস্ত্রির কাজ করতো।

২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার এক পর্যায়ে বাটাল দিয়ে আদমকে পেটে ও কপালে আঘাত করে করিম। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বাবা কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামী করিম মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন। 

রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: রুহুল আমিন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com