মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

৪ঠা অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি সৌদি সরকারের

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: সৌদি সরকার প্রয়োজনীয় সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ঠা অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে ।    

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতি মুল্যায়ন করে এবং সারাবিশ্বে মুসলমানদের ওমরাহ পালনের ইচ্ছার প্রতি সাড়া দিয়ে, আরব নিউজ পত্রিকা আজ সংবাদটি প্রকাশ করেছে।

৪ ঠা অক্টোবর প্রথম পর্যায়ে  সৌদি নাগরিক ও সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের ওমরাহ পালিনের অনুমতি দেওয়া হয়েছে।  প্রথম ধাপে প্রতিদিন ৬০০০ জন কাবা শরীফে ওমরাহ পালন করতে পারবে।

১৮ অক্টোবর দ্বিতীয় ধাপে কাবা শরীফে প্রতিদিন ১৫,০০০ ওমরাহ পালনকারী ওমরাহ পালন করবে এবং ৪০,০০০ মুসল্লি নামায আদায় করতে পারবে।

১ লা নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০,০০০ মুসল্লি ওমরাহ পালন এবং ৬০ হাজার মুসল্লি নামায আদায় করতে পারবে।  

চতুর্থ ধাপে যখন করোনার ঝুঁকি চলে যাবে কাবা শরীফ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ওমরাহ পালনকারী এবং নামায আদায়কারীদের প্রবেশকালে একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত করা হবে।

বৈশ্বিক মরণঘাতী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকার বেশ কয়েক মাস  ওমরাহ স্থগিত রেখেছিল।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com