বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

করোনায় বিটিভির সাবেক মহাপরিচালক ওয়াজেদ আলী খানের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: পাবলিক সার্ভিস কমিশনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিটিভির সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ওয়াজেদ আলী মৃত্যুর আগে ভাওড়া হাই স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতি ছিলেন।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওয়াজেদ আলী খান মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকার পাড়া গ্রামের মৃত. আছমত আলী খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. ওয়াজেদ আলী খান নানা রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা একটার দিকে তার মৃত্যু হয় বলে ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানিয়েছেন।

স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ এশা ভাওড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে তার  জানাযা হয়।  রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে ওয়াজেদ আলী খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও

সেতু মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com