রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে বিরাজমান সন্ত্রাসী কর্মকান্ড সারাদেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতির চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এই অঞ্চলের সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের মাধ্যমে শুধু চাঁদাবাজিই নয় এলাকা দখলের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা বলেছেন দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, গতকাল বান্দরবান ও আজ রোববার সকালেই রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীতেও একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সেনাবাহিনী-পুলিশ, বিজিবি-আনসার বাহিনী দিয়ে এসব সন্ত্রাসীদের নির্মূল করা যাবেনা মন্তব্য করে পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন এমপি দীপংকর তালুকদার।

রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়সহ সরকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান ও প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com