বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে প্রতিবেশীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২৪৭ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক বিরোধে একপক্ষ অন্যপক্ষের একজনকে কুপিয়ে হত্যা করায় জেলা ও দায়রা জজ আদালত একমাত্র আসামিকে মৃত্যুদন্ডের আদেশে দিয়েছে।  

হত্যকান্ডের দীর্ঘ এক যুগ পর আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান একমাত্র আসামি মিয়া মাহালমের (৪৮) অনুপস্থিতে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন এটিএম এরশাদুল হক চৌধুরী। উল্লেখ্য, এরমধ্যে মাহালম জামিনে বেড়িয়ে এসে পলাতক রয়েছে।

উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামে সালিশ বৈঠকে মাহালম মিয়া (৪৮) নিজের সঙ্গে রাখা দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামের (২৩) মাথায় ও বাহুতে কোপ দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পরে আমিনুর।

পরে গুরুতর আহত আমিনুর ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ ঘটনায় সালিশে বসা লোকজন মাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাহালম ওই গ্রামের মৃত: বাসক শেখের পূত্র এবং নিহত আমিনুর ইসলাম একই গ্রামের মনছের আলীর পূত্র।

ঘটনাটি ঘটেছে ২০০৮ সালের ২৫ জানুয়ারি রাত ১১টার সময় সমশের আলীর উঠোনে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং এর সহায়তায় সালিশ বৈঠকটি চলছিল। মাহালমের অভিযোগ তার স্ত্রীর সাথে নিহত আমিনুর ইসলামের অবৈধ সম্পর্ক ছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com