রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

পূজা মন্ডপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজা মন্ডপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জুয়েল হোসেন (২২) নামে এক ডেকোরেটর পরিচালক মারা গেছে।

সোমবার রাত ৮টার দিকে জুয়েল উপজেলার রণবাঘা বাজার মন্ডপে আহত হয়।রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যায়।

নন্দীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী বারেক এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল হোসেন নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের জলি ডেকোরেটরের মালিক আবদুল জলিলের ছেলে। তিনি ওই ডেকোরেটর পরিচালনা করতো। জুয়েল রণবাঘা বাজার দূর্গাপূজা মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জার কাজ করে।

২৬ অক্টোবর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের পর জুয়েল বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নেবার কাজ শুরু করে। রাত ৮টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় সে বিদ্যুতায়িত হয়। তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com