সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

যুবলীগ নেতাকে হত্যা চেষ্টা : জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে পায়ের রগ কেটে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি মো: আব্দুল জব্বার সুজনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাঙ্গামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এর আদালত এ আদেশ দেন।

অভিযোগে বলা হয়, চলতি বছরের গত ৩০ জানুয়ারী রাঙ্গামাটি বনরুপা এলাকায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দীনকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজনসহ তার সহযোগীরা। পরে তাকে মারধর করে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়।

সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতা মো:  নাছির উদ্দীনের স্ত্রী ছালেহা আক্তার বাদী হয়ে ছাত্রলীগ সভাপতি মো: আব্দুল জব্বার সুজনসহ আটজনের নাম উল্লেখ করে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

 রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন আদালতের গ্রেফতারের আদেশের কাগজ আমরা পেয়েছি।  আসামিকে গ্রেফতারের ব্যবস্থা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com