মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

খুলনায় কলেজ ছাত্র হত্যা মামলায় ১ জনের ফাঁসি

  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস  খুলনা: খুলনার ডুমুরিয়ার কলেজ ছাত্র ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলায় আসামি মো. বাচ্চু শেখকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

একই সাথে ২ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছে।

আজ সোমবার (০৯ নভেম্বর) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে হত্যার দায়ে আসামি মো: বাচ্চু শেখকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং নেশা করায় ৭ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, চুরির অপরাধের একটি ধারায় ৩ বছরের কারাদন্ড দেওয়া হয়।

আসামি মোজাম্মেল হোসেন মিলনকে ৭ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং আসামি আবুল কালাম আজাদ ওরফে কালামকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

আইনজীবীরা জানান, ২০১২ সালের ২৩ অক্টোবর আসামিরা কলেজ ছাত্র রুবেলকে অপহরণ করে। পরদিন তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা শেখ লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর তাইজুল ইসলাম ২০১৩ সালের ১৭ নভেম্বর ৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com