বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক মহাসড়কের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলো-বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (৩০) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৭)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ শহর থেকে তিনজন একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিজস্ব বাস সবুজবাংলা এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে উল্লেখিত স্থানে তাদের চাপা দেয়।
এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত ও অপর আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহত ফরহাদ হোসেন (২৭) একই এলাকার মৃত মতিয়ার রহমানের