সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় ভ্যান চালক হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার ভ্যান চালক ইমরান সরদার হত্যা মামলার একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

একই সাথে এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মশিউর রহমান এই আদেশ দেন।

আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, পারিবারিক কোলহের জের ধরে হত্যাকান্ডটি সংগঠিত হয়েছিলো।  

আদালত জানায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমরান সরদার তার ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন।  পরদিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

এঘটনায় নিহতের পিতা ইউসুফ সরদার বাদি হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২ জুলাই আমির আলী মীর ওরফে কওসারকে আসামি করে আদালতে চাজশিট দাখিল করা হয়।

৩২ সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com