মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

মাস্ক না ব্যবহার করায় রাজশাহীতে অর্থদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে রাজশাহীতে ৭ জনকে আজ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

এ সময় মহানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মহানগর এলাকার এই সাত জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।

তিনি বলেন, আজ সকাল থেকে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও বড়কুঠির সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ওপর অভিযান পরিচালনা করা হয়।

‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করা সম্ভব নয়। তাই সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কোনো ব্যক্তি মাস্ক না পরলে সরকারি কোনো কার্যালয়ে সেবা পাবেন না, এমনকি বাজার থেকে কোনো পণ্যও কিনতে পারবেন না। অভিযানের সময় মুখে মাস্ক না পরায় সাত জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাস্ক ছাড়া যেন কোনো সার্ভিস না মেলে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com