রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা নামক স্থানে আজ শুক্রবার সকালে ট্রাক চাপায় অটোভ্যানের (ব্যাটারি চালিত) ২ মহিলা বয়স্ক যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৫৭) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬০)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে যাওয়ার পথে পারকোলায় সকাল ৯টার দিকে একটি মিনি ট্রাক ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে দুই মহিলা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আহত একই গ্রামের মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুনকে (২৫) উদ্ধার করে পোতাজিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com