বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ পালন উপলক্ষে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান ও খাদ্য বিতরণ করেছে র্যাব-১২।
র্যাব -১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার বগুড়া ক্যাম্পের (ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার) স্বজল কুমার সরকার সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বগুড়া জেলা সদরের মূক-বধির বিদ্যালয়ে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করেছেন।
এ কর্মসূচিতে র্যাব-১২ এর অধিনায়ক মো; রফিকুল হাসান গণি, সহ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার, মূক-বধির স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য কর্মকর্তা ছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।