বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে মাকে কু‌পি‌য়ে হত‌্যার দায়ে ছে‌লের ফাঁ‌সির আ‌দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৪০ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ছে‌লের দ্বিতীয় বিয়েতে মায়ের সম্মতি না থাকায় কুড়াল দি‌য়ে কু‌পি‌য়ে মা‌কে হত‌্যার দা‌য়ে অভিযুক্ত ছে‌লে‌কে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদন্ডের আ‌দেশ দি‌য়ে‌ছে আদালত।

মঙ্গলবার দুপু‌রে কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আ‌দেশ দেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, জেলার রাজারহাট উপ‌জেলার উমরপান্থাবা‌ড়ি গ্রা‌মের সোলায়মান আলীর ছে‌লে মন্তাজুল আলমের (৩৬) বিবা‌হিত স্ত্রী তা‌কে ছে‌ড়ে চ‌লে যায়।

এতে সে কিছুটা মানষিক ভারসাম্যহীন হ‌য়ে প‌ড়ে। ২০২০ সালের ২০ মার্চ দুপু‌রে মন্তাজুল দ্বিতীয় বিয়ের দা‌বি‌তে তার মা‌ মে‌হেরজান বেগম মিনু‌কে (৫৮) চাপ দি‌লে সে অসম্মতি জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার মা‌কে উপর্যুপ‌রি কু‌পি‌য়ে হত্যা করে। প‌রে স্থানীয়রা মন্তাজুল‌কে আটক ক‌রে পু‌লি‌শে দেয়।

এ ঘটনায় নিহ‌তের স্বামী ও অ‌ভিযু‌ক্তের বাবা ‌সোলায়মান আলী বাদী হ‌য়ে ‌ছে‌লে মন্তাজুল‌কে আসা‌মি ক‌রে রাজারহাট থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন।

মামলায় রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন। আর আসা‌মি প‌ক্ষে আইনজীবী ছি‌লেন লিগ‌্যাল এইড নিযুক্ত এরশাদুল হক শাহিন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com