রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ  প্রতিনিধি: জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে কর্মকর্তা-কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনের মাধ্যমে কর্ম বিরতি পালন করে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্যরা।

মানববন্ধনে উপসহকারি প্রকৌশলী/সমমান পদের কর্মকর্তাদের গ্রেডেশন তালিকা দীর্ঘ ১৫ বছরে হালনাগাদ না হওয়ায় অনতিবিলম্বে গ্রেডেশন তালিকা হালনাগাদকরণ, চাকুরীবিধি লংঘন করে সহকারী প্রকৌশলী ক্যাডার সহকারী প্রকৌশলী ননক্যাডার পদে সরাসরি নিয়োগের প্রস্তাব প্রত্যাহার ও ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বিধি অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

রাজস্বখাতে পদোন্নতিপ্রাপ্ত ২২জন সহকারী প্রকৌশলীদেরকে ক্যাডারে অন্তর্ভূক্তিকরণ, পদ্দোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদেরকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি/ চলতি দায়িত্ব প্রদান, উপসহকারী প্রকৌশলী/প্রাক্কলনিক, নক্সাকারক পদে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিলকরণ, বিভিন্ন প্রকল্পে সৃষ্ট উপপ্রকল্প পদে ডিপ্লোমা প্রকৌশলী শতকরা ৫০ ভাগ পদায়ন, নবনিয়োগ প্রাপ্ত উপসহকারি প্রকৌশলী প্রাক্কলনিক, নক্সাকারকদের বুনিয়াদি প্রশিক্ষণের দাবি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

এসময় প্রকৌশলী মো: বাবুল হোসেন, মানিকগঞ্জ সদরের উপসহকারী প্রকৌশলী কাবুল খান, জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী ঢাকা সার্কেল কমিটি ও সভাপতি জেলা কমিটি, মুহাম্মদ আব্দুল আলীম, দৌলতপুর, মোঃ দবিরুল ইসলাম, ঘিওর, যুগ্ন-সাধারণ সম্পাদক ঢাকা সার্কেল কমিটি, মো: তামিম খান, সাটুরিয়া, নেওয়াজ শরীফ হরিরামপুর, মো: রিফাতুল ইসলাম সিংগাইর প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com