বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লায় শীতার্তদের মাঝে ৬৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর নার্গিস মান্নানের নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী এবং বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনু লোদী, নবনির্বাচিত কাউন্সিলর তৌহিদুর রহমান , মুরাদ লোদী, সাগর বসাক, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সুমন লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।