সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বগুড়ায় আইনজীবীদের জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ২৬৮ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় আইনজীবীদের সাথে অশোভন আচরণের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য জেলা ও দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির তলবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আদালত সূত্র বলেছেন, আসামীদের জামিন না দিলে কতিপয় সিনিয়র আইনজীবী উল্টো বিচারকের সাথে অসৌজন্য আচরণ করেন। তাদের বদলি করাসহ নানভাবে হুমকি-ধামকিও দেয়া হয়ে থাকে।

বার সমিতি কার্যালয়ে আয়োজিত তলবি সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু।

তিনি বলেন, বগুড়ার সিনিয়র ও জুনিয়ার আইনজীবীদের সাথে বিভিন্ন সময় অশোভন আচরণ করায় সমিতির পক্ষে এ তলবী সভা আহবান করা হয়।

১৮ জন আইনজীবী বক্তব্য রাখলেও ১১ জন আগামী ১৭ জানুয়ারি রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা ও দায়রা জজ আদালত বর্জনের পক্ষে মত দেন। অবশিষ্ট আটজন কিছুদিনের জন্য বর্জনের কথা বলেন।

পরে সভায় সংখ্যাগরিষ্ঠ বক্তার মতামতের ভিত্তিতে সমিতি এ সিদ্ধান্ত নেয়। আইনজীবীরা জানান, বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু গত ১১ জানুয়ারি জেলা জজ আদালতে একটি হত্যা মামলার আসামীর জামিনের আবেদন করেন।

শুনানি শেষে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার জামিন নামঞ্জুর করেন। আইনজীবীরা অভিযোগ করেন, এতে ওই সিনিয়র আইনজীবী ক্ষিপ্ত হয়ে জেলা জজের সাথে অসৌজন্য আচরণ করেন। তখন জজ পুলিশকে খবর দিলে আইনজীবী আদালত থেকে বেরিয়ে যান।

এ ঘটনায় বিচারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিন্তা-ভাবনা করছেন। তবে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু অভিযোগ করেন, জেলা ও দায়রা জজ তার সাথে অশোভন আচরণ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com