মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ১

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকান্ডের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন বুদ্দিনসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার এজাহার নামীয় ২৭ নম্বর আসামি স্বপন বেপারীকে রোববার (১৭ জানুয়ারি) গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত স্বপন বেপারী টাঙ্গাইল জেলা সদরের বেপারী পাড়া দেলদুয়ার রোড এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে রোববার রাতে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন, তার তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফলের জন্য যান।

ভোট গননা শেষে ফলাফলে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিনসহ অন্যান্য আসামিরা বাদীর বাবাকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ মামলার অধিকাংশ আসামির বাড়ি এই সাহেদনগর (বেপারি পাড়া) মহল্লায় হওয়ায় ঘটনার পরদিন থেকেই মহল্লাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে।

এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযানে ২৭ নম্বর আসামী স্বপন বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com