রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ-মানববন্ধন-সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ৪ দফা দাবিতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটে’র সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকালে পলিটেকনিক থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট ঘোষপাড়ায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সেখানে ঘন্টাখানিক অবরোধের পর কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিকের ৬ষ্ঠ বর্ষ কনস্ট্রকশনের শিক্ষার্থী মাহফুজার রহমান, কিশোর রায় ও রাব্বি, ৪র্থ বর্ষ আর্কিটেকচাররে ঝিনুক, জীবন, আতিকুর ও কম্পিউটারের ইরা, ২য় বর্ষের কম্পিউটারের ফাতেমা, টিএসসি’র ২য় বর্ষ ইলেকট্রিক্যালের আশিকুর প্রমুখ।

এসময় সাধারণ শিক্ষার্থীরা কোভিডের কারণে ১ বছর ক্ষতি, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট  সিলেবাসে পরীক্ষা গ্রহন, সকল অতিরিক্ত ফি ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি প্রত্যাহার ও ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করার দাবি নিয়ে প্রতিবাদ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com