সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কর্নেল অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা অসহিষ্ণুতা: ফখরুল লং মার্চসহ ঢাকায় মহসমাবেশের ঘোষণা ১১-দলীয় জোটের জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজন সপ্তাহ ব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার  জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার: আসক্তি রোধ ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

জাতীয় বিজ্ঞান ও জাদুঘর এর তক্তাবাধনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  পৃষ্ঠপোষকতায়  উদ্বোধনী  অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, জেলা প্রশাসক সার্বিক মো: মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটিতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্কুল পর্যায়ে ১৬টি এবং কলেজ পর্যায়ে ৫টি সদর জেলা উপজেলার ২১টি স্টল অংশগ্রহণ করে।

উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন স্টল পরিদর্শন করেন।

আগত খুদে শিক্ষার্থীদের (বিজ্ঞানীদের) স্টল পরিদর্শন ও তাদের মেধা ও উদ্ভাবনী চিন্তা চেতনা দেখে মুগ্ধ হন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্টানে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তি ও গবেষণা বাড়ানো দরকার। প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে, এগুলো সব বিজ্ঞানের অবদান।

তিনি দেশের তরুণ উদ্ভাবকের নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।এতে করে বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে পরিবেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com