রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ৪৫ কিলোমিটার তীব্র যানজট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে দুই লেনেই শত শত গাড়ি আটকা পড়ে রয়েছে।

একারণে সারাদিন এ মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘন কুয়াশায় মঙ্গলবার ভোর থেকেই এ মহাসড়কে কখনো যানজটের সৃষ্টি আবার কখনো ধীরগতিতে গাড়ি চলাচল করেছে।

দুপুরের পর থেকে যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।

বিকেলে সরেজমিনে মহাসড়কের কড্ডা মোড় ও ঝাঐল ওভারব্রিজ এলাকায় গিয়ে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মাঝে মধ্যে কিছুটা ধীরগতিতে চলাচল করলেও বেশিরভাগ সময়ই যানজট লেগেই ছিল।

বিকেল থেকে যানজট আরও বৃদ্ধি পেয়ে ধীরগতিতেও আর কোন যানবাহন চলতে পারেনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোররাত থেকেই যানবাহন চলাচলে ধীরগতি ছিল। এরমধ্যে সকালে পাঁচলিয়া ও চান্দাইকোনায় দুটি দুর্ঘটনা ঘটার কারণে যান চলাচলে বেশ কিছু সময় আরো বিঘ্ন ঘটেছে।

এছাড়াও মহাসড়কের ফোরলেনের কাজ চলমান থাকায় কড্ডার মোড় এলাকায় সিঙ্গেল লেনে যানবাহন চলাচল করেছে। এ কারণে প্রচুর গাড়ি আটকা পড়ে ধীরে ধীরে যানজট সৃষ্টি হয়ে যানজটের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে দিনভরই এমন সমস্যা ছিল।

তবে যানজট নিরসনে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com