রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

মানিকগঞ্জে ঘন কুয়াশায় বাস-ইজিবাইক সংঘর্ষ।। নিহত ১ আহত ২০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ঘন কুয়াশার কারণে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও অপর ২০জন আহত হয়েছে।

নিহত ইজিবাইক চালক শাহ আলমের বাড়ি (২৫) সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের কিটিংচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাস বিপরীতগামী ইজিবাইকের মধ্য সংঘর্ষ ঘটে।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার পাশের গভীর খাদে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহ আলম নিহত হন।

আহত অপর ইজিবাইকের চার যাত্রীসহ খাদে পড়া বাসের ২০ জন যাত্রী। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। গভীর খাদে পড়ে যাওয়ায় বাসটিকে বেলা ১১টা পর্যন্ত তোলা সম্ভব হয়নি। তবে বাসের ভেতর কোন হতাহত যাত্রী নেই বলে জানান ওসি।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে নয়াকান্দি এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী আহত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com