রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

গাজীপুরে যুবলীগের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে হতদরিদ্র, শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মহানগরীর সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রসাটির সভাপতি মো.ফজলুর রহমান, যুবলীগ নেতা ইকবাল আহমেদ, আমান উদ্দিন সরকারসহ মহানগর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার দু:স্থ ও অসহায় নারী-পুরুষের মধ্য সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় উপনগর যুবলীগ আহবায়ক রাসেল সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগ নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

শুধু যুবলীগ নয়, যে কোন সঙ্কটে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সব স্তরের সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com