শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ক্যাপসিকাম চাষে লাভবান হচ্ছে কৃষকরা

  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদরউপজেলার চর ব্রাক্ষণগাঁতী গ্রামে মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বিদেশি সবজি ক্যাপসিকামের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কম খরচে ও কম পরিশ্রমে বেশি লাভজনক হওয়ায় তরুণ দুই কৃষি উদ্যোক্তা ক্যাপসিকাম চাষে আগ্রহি হয়ে গতবছর চাষাবাদ শুরু করেন।

প্রথম বছরের চেয়ে এবার ফলন অনেক বেশি, দামও হয়েছে প্রায় দ্বিগুণ। সরকারি সহযোগিতা পেলে বিদেশি এই সবজি চাষে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তরুণ এই দুই উদ্যোক্তা ।

মাঠ পর্যায়ে সঠিক পরামর্শ ও তদারকির ফলে চাষিরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয় কৃষি বিভাগ।

কৃষিতে অবদান রেখে নিজেদের ভাগ্য বদলাতে আব্দুল আল মামুন সিরাজগঞ্জ সদর উপজেলার চর ব্রাক্ষণগাতীতে ৪ বিঘা জমিতে এই কৃষি প্রকল্প শুরু করেন।

এর মধ্যে ১ বিঘায় ক্যাপসিকাম চাষ করেন। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক ফলন হয়েছে বলে এই উদ্যোক্তা দাবি করছেন।

তারা আরও জানান, বর্তমানে খুচরা ও পাইকারি বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে।

এ প্রকল্পের আরেক উদ্যোক্তা নেহাল হাসান জানান, করোনা মহামারিতে লকডাউন উপেক্ষা করে চাকরি না করে কৃষিতে অবদান রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছি।

প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে শুরু করা হয়েছে। এবার বাজার মূল্য অনুসারে শুধু ক্যাপসিকামেই বিঘা প্রতি প্রায় ৪ লাখ টাকা লাভ হবে।

জমিতে এখনও যে ফসল আছে তাতে আরও ১০ লাখ টাকা বিক্রি করা যাবে।

তাছাড়া এই প্রকল্পে আরো কয়েক ধরণের সবজি ও ফলমূলের চাষাবাদ করা হয়েছে। যেমন- পেয়ারা, বড়ই, কমলা, পেঁপে, লেবু, তরমুজ, শশা, শিম, বরবটি, ড্রাগনসহ অনেক জাতের সবজি রয়েছে বলে জানান তারা।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুস্তম আলী জানান, এ বছর জমিতে কোনো প্রকার পোকার আক্রমণ নেই।

তাই চাষিরা আগের চেয়ে অনেক বেশি লাভবান হবেন। ক্যাপসিকাম চাষ করে অনেকেই তাদের ভাগ্য বদল করেছেন বলে বিদেশি এই সবজি চাষের দিকে ঝুঁকেছেন তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com